ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ব্যক্তিগত কর্মকর্তা জানান, "মাননীয় মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে উদ্বেগের কারণ নেই, তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।"
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। নবগঠিত সরকারে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশের অর্থনৈতিক সংস্কার ও বাজেট প্রণয়ন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। তার অসুস্থতার সংবাদে রাজনৈতিক অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার অনুপস্থিতিতে রুটিন কাজগুলো সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা দেখাশোনা করছেন। দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ