কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তাঁর নেতৃত্বে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।

প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, "ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে। জনস্বার্থে জেলা পরিষদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অভিযানের অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন