ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় এই আদেশ দেওয়া হয়।

হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তামান্না জেসমিন রিভার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুল জারিরও আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর গত ১৬ ডিসেম্বর ২০২৪ রাতে তাকে ঢাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

ইডেন কলেজ ক্যাম্পাসে থাকাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সিট বাণিজ্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল এই নেত্রীর বিরুদ্ধে। ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন