বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকারের আমল পর্যন্ত ঋণ পরিশোধের পরিসংখ্যান জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

তিনি আরও জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে থাকে। প্রতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ রাখা হয় এবং বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর নির্ধারিত সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন