বিশ্বে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

বিশ্বে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

পুরো বিশ্বে বায়ুদূষণে রবিবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৪৩। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। 

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল মিশরের কায়রো। শহরটির স্কোর ২৪৬। আর ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। এরপরে তালিকায় রয়েছে ভারতের কলকাতা ও মঙ্গোলিয়ার উলানবাতর।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল নরওয়ের ওসলো। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র চার। তালিকায় এরপরেই রয়েছে জাপানের টোকিও, কানাডার ভ্যানকুয়াবার, সুইডেনের স্টকহোম ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

মন্তব্য করুন