ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়।
অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর স্পিকার সংসদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনেন।
শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ সময় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লা, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান জামায়াতের নায়েবে আমির।
এছাড়া শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এসব নাম প্রস্তাবের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামগুলো ও অন্যান্য যাদের নাম বাদ পড়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।
এরপর শোকপ্রস্তাবে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ