উৎসবের দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ কৌশল

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
উৎসবের দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ কৌশল

জীবনযাপন ডেস্ক: পহেলা বৈশাখের আনন্দ আর টেবিলভর্তি খাবারের আয়োজনে ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিষ্টি ও শর্করাযুক্ত খাবার। তবে সামান্য সচেতনতা আর সঠিক পরিকল্পনায় স্বাস্থ্য ঠিক রেখেও উৎসবের আমেজ উপভোগ করা সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ৭টি সহজ উপায়:

১. পরিমিত আহার: উৎসবের পোলাও বা মিষ্টি একেবারে বর্জন না করে অল্প পরিমাণে খান। মিষ্টির ক্ষেত্রে পুরোটা না খেয়ে সামান্য স্বাদ নেওয়া সবচেয়ে নিরাপদ, যা রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। ২. পুষ্টিকর প্রাতঃরাশ: দিন শুরু করুন ওটস, ডিম বা সবজির মতো হালকা ও পুষ্টিকর খাবার দিয়ে। খালি পেটে জিলাপি বা তেলে ভাজা খাবার শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ৩. খাবারের সময় ঠিক রাখা: দীর্ঘক্ষণ না খেয়ে থেকে হঠাৎ অনেকটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুপুরে ভারী খাবার খেলে রাতে হালকা খাওয়ার চেষ্টা করুন। ৪. শারীরিক সক্রিয়তা: খাওয়ার পর বসে না থেকে অন্তত ১৫ মিনিট হাঁটাহাঁটি করুন। যত বেশি ক্যালরি গ্রহণ করবেন, হাঁটার পরিমাণও তত বাড়ানো প্রয়োজন। ৫. পর্যাপ্ত পানি পান: শরীর হাইড্রেটেড থাকলে অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। খাওয়ার ১০-১৫ মিনিট আগে এক গ্লাস পানি পান করার অভ্যাস করুন। ৬. খাবার সমন্বয়: যদি মিষ্টি বেশি খেয়ে ফেলেন, তবে ওই বেলার মূল খাবারে ভাত বা রুটির পরিমাণ কমিয়ে ফাইবার সমৃদ্ধ সবজি বেশি খান। এটি চিনি শোষণের গতি কমায়। ৭. স্বাস্থ্যকর বিকল্প: মিষ্টির বদলে ডার্ক চকলেট (৭০ শতাংশের বেশি কোকো) খেতে পারেন, যা ডায়াবেটিক রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন