ট্রাম্পের হারের ধাক্কায় বাড়ল তেলের দাম

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
ট্রাম্পের হারের ধাক্কায় বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অপ্রত্যাশিত পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিশ্ববাজারে, ফলে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ১০৪.৩৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৩ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৭২ ডলারে পৌঁছেছে।

এর আগে অবশ্য বেশ কিছুদিন ধরে দরপতনের ধারায় ছিল উভয় ধরনের অপরিশোধিত তেল। এমনকি সর্বশেষ লেনদেন পর্বে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়েও নেমে এসেছিল। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির নতুন পরিবর্তন বাজারের গতিপথ আবারও ঊর্ধ্বমুখী করে তুলেছে।

এআইএল/সকালবেলা