বিশ্বকাপে স্পেন বা পর্তুগাল জিতবে: মৌসুমী মৌ

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
বিশ্বকাপে স্পেন বা পর্তুগাল জিতবে: মৌসুমী মৌ
নিজস্ব প্রতিবেদক: চমৎকার বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিনোদন অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। অভিনয়ের পাশাপাশি নিয়মিত উপস্থাপনাতেও তিনি সমান জনপ্রিয়। বিশ্বকাপ ফুটবলের চলমান উন্মাদনার মাঝে নিজের পছন্দের দল ও বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা জানালেন তিনি।

বিশ্বকাপ নিয়ে নিজের ব্যস্ততা প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, “উপস্থাপক হিসেবে এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। গতবারের মতো এবারও বিশ্বকাপের ওপর ভিত্তি করে দুটি শো করছি। এবারের বিশ্বকাপটি বেশ দীর্ঘ সময় ধরে চলছে এবং ৪৮টি দল অংশ নেওয়ায় উন্মাদনা অনেক বেশি।”

প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে মৌ অকপটে জানান নিজের পছন্দের কথা। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। তবে দল তো আর মানুষ প্রতিবছর পরিবর্তন করে না! তবে এবারের পারফরম্যান্স ও সমীকরণ বিশ্লেষণ করে আমার ধারণা, এবার স্পেন বা পর্তুগাল কাপ জিততে পারে।”

শুধু উপস্থাপনা নয়, অভিনয়ের জগতেও নিজের ব্যস্ততা ধরে রেখেছেন এই তারকা। সামনে নতুন কী কাজ নিয়ে আসছেন জানতে চাইলে মৌসুমী মৌ জানান, আগামী অক্টোবর বা নভেম্বরের দিকে তার জনপ্রিয় ওটিটি সিরিজ ‘চক্র থ্রি’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বড় পরিসরে দুটি রিয়েলিটি শো নিয়ে তিনি খুব ব্যস্ত সময় পার করবেন। তাই আপাতত নতুন কোনো অভিনয়ের প্রস্তাব গ্রহণ করছেন না তিনি।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন