চিত্রনায়িকা মৌসুমীর মা হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন ওমর সানী

চিত্রনায়িকা মৌসুমীর মা হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর মা শামীমা আখতার জামান গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শাশুড়ির অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি তাঁর ভেরিফায়েড পেজে লেখেন, "সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আছেন।"

এ বিষয়ে সংবাদমাধ্যমে ওমর সানী আরও জানান, তাঁর শাশুড়ি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তাঁর অবস্থা বেশ সংকটাপন্ন। অচেতন অবস্থায় থাকায় বিস্তারিত কোনো তথ্য এখনও জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মৌসুমীর মা গত কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়েও তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মৌসুমী ও ওমর সানী দম্পতি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন