অনুপম রায়ের কনসার্ট স্থগিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের শুক্রবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজক প্রতিষ্ঠান ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, কনসার্ট আয়োজনের সব ধরনের অনুমতি সংগ্রহ করা থাকলেও শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি স্থগিতের নির্দেশনা আসে। সরকারি নির্দেশনা অনুযায়ী কনসার্টটি আপাতত বন্ধ রাখতে হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব না হয়, তবে টিকিটের মূল্য রিফান্ড বা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। দর্শক চাইলে যে কোনো সময় রিফান্ডের জন্য যোগাযোগ করতে পারবেন।
জান্নাত সকালবেলা
|