৪ মে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করেছে। ফলে আজ সোমবার (৪ মে ২০২৬) নতুন নির্ধারিত দামেই বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গত ৩০ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই দাম আজও বহাল রয়েছে।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী রুপার বর্তমান দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে। এর আগে টানা কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে পুনরায় তা ঊর্ধ্বমুখী হলো।
জান্নাত/সকালবেলা
|