ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাই আলামত। অভিযান কেন্দ্র করে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৩১টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেফতারের সংখ্যা হলো : রমনা বিভাগ: ৪৫ জন, লালবাগ বিভাগ: ৩৯ জন,ওয়ারী বিভাগ: ৬৫ জন,মতিঝিল বিভাগ: ৪৭ জন,তেজগাঁও বিভাগ: ৮৩ জন,মিরপুর বিভাগ: ১০৯ জন,গুলশান বিভাগ: ৪৬ জন, উত্তরা বিভাগ: ২৭ জন.গোয়েন্দা বিভাগ (ডিবি): ৩ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি): ১ জন
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।