বাড্ডায় রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
বাড্ডায় রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
বাড্ডায় রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। তারা লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে অবরোধ পালন করছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বাড্ডার পেট্রোল ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, “তারা এখনও সড়কে অবস্থান করছে। এর কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করানোর।”

অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। যানজট সৃষ্টি হওয়ায় এলাকার পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং রিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন