ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ফিন্যান্স’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে দক্ষ কর্মী খুঁজছে। গত ২২ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৮ মে ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ০৮ মে ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে বিবিএ (BBA) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
দক্ষতা: মাসিক বেতন প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মাসিক আর্থিক হিসাব, প্রতিবেদন এবং সমন্বয়পত্র তৈরিতে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: * সাপ্তাহিক ২ দিন ছুটি।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বিমা সুবিধা।
বছরে ২টি উৎসব বোনাস ও পারফরম্যান্স বোনাস।
মুনাফার অংশ, টি/এ, মোবাইল বিল ও চিকিৎসা ভাতা।
দুপুরের খাবার সুবিধা ও প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।
আগ্রহী প্রার্থীরা এসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের (
সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষে যারা স্বনামধন্য এই প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক, তাদের শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ