ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ জন জনবল নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯টি ভিন্ন ভিন্ন শাখায় শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা অত্যন্ত সীমিত, আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শাখাভেদে শিক্ষাগত যোগ্যতায় ভিন্নতা রয়েছে। সিম্যান ও টেকনিক্যাল শাখার জন্য এসএসসি (বিজ্ঞান) এবং কুক বা স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকা আবশ্যক। তবে টোপাস পদের জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। উচ্চতার ক্ষেত্রে সিম্যান পদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি এবং রেগুলেটিং পদের জন্য ৫ ফুট ৮ ইঞ্চি ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা। নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ২৬ এপ্রিল থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত নির্ধারিত তিনটি কেন্দ্রে (ঢাকা, খুলনা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ