ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পবিত্র হজ পালনের জন্য হজযাত্রীদের মক্কার নির্দিষ্ট কিছু স্থান ও ময়দানে উপস্থিত হতে হয়। হজের প্রতিটি ধাপ সুনির্দিষ্ট স্থান ও স্মৃতির সঙ্গে জড়িত। এই সফরের কেন্দ্রবিন্দু হলো পবিত্র কাবা শরিফ, যা মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত। ১৪ মিটার উঁচু এই ঘরটির চারদিকে রয়েছে চারটি প্রসিদ্ধ রুকন বা কোণ—হাজরে আসওয়াদ, ইয়ামানি, শামি ও ইরাকি রুকন।
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মিনা থেকে। ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত এই স্থানে হজযাত্রীরা অবস্থান করেন এবং ১০ থেকে ১২ জিলহজ পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ (জামারাত) সম্পন্ন করেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। মক্কা থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই ময়দানটি হারামের সীমানার বাইরে। ওইদিন সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় গিয়ে রাত যাপন করেন, যা ওয়াজিব। এছাড়া কাবার সন্নিকটে অবস্থিত সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাঈ করা (দৌড়ানো) সব হজযাত্রীর জন্য আবশ্যক, যা বিবি হাজেরা (আ.)-এর পানির সন্ধানে ছোটাছুটির পুণ্যময় স্মৃতির স্মারক। হজের শেষ পর্যায়ে মিনায় ছোট, মেজো ও বড় শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের প্রতি ঘৃণা প্রদর্শন ও আল্লাহর আনুগত্য প্রকাশ করা হয়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ