ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর মহানগরীতে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম ওরফে শোয়েব (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাহীগঞ্জ থানার খাসবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল খাসবাগ থেকে রেলস্টেশনগামী সড়কে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছে থাকা ব্যাগ থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজেদুল ইসলাম রংপুর মহানগরীর মাহীগঞ্জ থানার খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজেদুল জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই দিন আগে এক ব্যক্তি এই মাদক সরবরাহ করে। তিনি এসব ফেনসিডিল ঢাকাগামী ট্রেনে অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে যাচ্ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি এবং এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ