খুলনার প্রবীণ নেতা শেখ আকরাম হোসেন আর নেই

খুলনার প্রবীণ নেতা শেখ আকরাম হোসেন আর নেই

খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব শেখ আকরাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

মরহুম শেখ আকরাম হোসেন খুলনার খানজাহান আলী থানার শিরোমণি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বৃহত্তর খুলনা অঞ্চলে রাজনীতির এক পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন তিনি অত্যন্ত সফলতার সঙ্গে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে কয়েকদিন আগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন