ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা সংলগ্ন দক্ষিণখানে অবস্থিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাদরাসাতুল কোরআন’-এ নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে মাদানি নেসাবের ১ম ও ২য় বর্ষে সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য মজবুত ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে দরসে নেজামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বিত কারিকুলাম অনুসরণ করা হয়। এতে করে একজন শিক্ষার্থী দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষায়ও সমানভাবে দক্ষ হয়ে ওঠার সুযোগ পায়।
মাদরাসাটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— হাফেজ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন আধা পারা হিফজ শুনানো বাধ্যতামূলক, মাত্র ৬ মাসে আরবি ও ইংরেজিতে কথা বলার সক্ষমতা তৈরির উদ্যোগ, কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলকারীদের জন্য বিশেষ পুরস্কার এবং অভিজ্ঞ উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
এছাড়া শিক্ষার্থীদের জন্য নিরিবিলি ও নিরাপদ পরিবেশে পাঠদান, স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাফেজ শিক্ষার্থীদের জন্য মাদানি নেসাবের পাশাপাশি জেনারেল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি জাকারিয়া হারুন জানান, “আমাদের লক্ষ্য এমন শিক্ষার্থী তৈরি করা, যারা দ্বীনি ইলমে পারদর্শী হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও দক্ষ হয়ে দেশ ও জাতির জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারে। শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতে দেশ-বিদেশের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।”
তিনি আরও বলেন, “হাফেজ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন নিয়মিত হিফজ শুনানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে আরবি ও ইংরেজিতে কথা বলার সক্ষমতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
ভর্তি কার্যক্রম চলছে ৮ই শাওয়াল (২৮ মার্চ) থেকে। চলবে ১২ই শাওয়াল (১ এপ্রিল) পর্যন্ত। মাদানি নেসাব (১ম বর্ষ)-এ ২০ জন এবং (২য় বর্ষ)-এ ১২ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
ভর্তি ফরম ফি ১০০ টাকা, ইউটিলিটি ফি ৫০০ টাকা এবং ভর্তি ফি ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক খাবার খরচ ৩৫০০ টাকা এবং বেতন ১৩০০ টাকা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এছাড়া এতিম, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও সাধ্যানুযায়ী ছাড় প্রদান করা হবে। ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর পরিকল্পনাও রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে আগ্রহীদের সরাসরি মাদরাসায় যোগাযোগ করতে বা ০১৯৪১-৮১৪৭১৫ নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাদরাসাটিতে আসতে হলে উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে অটোযোগে চৈতি তাসনীমবাগ মসজিদ পর্যন্ত এসে সেখান থেকে দক্ষিণ দিকে নগরীয়া বাড়ি রোডে অল্প দূর এগোলেই রাস্তার পাশে ‘মাদরাসাতুল কোরআন’-এর সাইনবোর্ড দেখা যাবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ