ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদরাসা সূত্রে জানা যায়, সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় পরিচালিত এই ইফতা বিভাগে এক বছর মেয়াদি কোর্সে উচ্চতর ফিকহ গবেষণার সুযোগ থাকবে। দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
গত ৯ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । চলবে ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
ইফতা বিভাগের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— অভিজ্ঞ মুফতিগণের তত্ত্বাবধানে পাঠদান, গবেষণার জন্য প্রয়োজনীয় কিতাবসমূহের সুব্যবস্থা, মনোরম পরিবেশে আবাসন সুবিধা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ।
মাদরাসার মহাপরিচালক মুফতি খালিদ সাইফুল্লাহ বলেন, “বর্তমান সময়ে দক্ষ ও গবেষণামুখী আলেম তৈরির জন্য ইফতা বিভাগের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা চাই, এখান থেকে শিক্ষার্থীরা যুগের চাহিদা অনুযায়ী শরিয়াহভিত্তিক সমাধান দিতে সক্ষম আলেম হিসেবে গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “ইলমে দ্বীনের খেদমতের জন্য আগ্রহী তালিবুল ইলমদের এই সুযোগ কাজে লাগানো উচিত। আমরা একটি আদর্শ ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ভর্তির জন্য যোগাযোগ করুন: ২২৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, কাফরুল, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৬৭৩৩৪ ১০৭০, ০১৭১১০৪০২১০
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ