ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পাকিস্তানের বাজাউর জেলায় আফগানিস্তানের হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। খবর সামা টিভির।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আফগান তালেবান সরকারের সীমান্তপারের গোলাবর্ষণে বাজাউর জেলায় বেসামরিক মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলায় চার ভাই নিহত হয়েছেন এবং পাঁচ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। সীমান্তপারের এই হামলার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করা হয়েছে।
হামলাটি বাজাউর জেলার সালারজাই এলাকার তাবেস্তা লেতাই এলাকায় আঘাত হানে। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় নিহত চার ভাইয়ের নাম সাজিদ, আয়াজ, রিয়াজ ও মুয়াজ।
তারার বলেন, আফগান তালেবান সরকারের পক্ষ থেকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো মৌলিক মানবিক মূল্যবোধের গুরুতর লঙ্ঘন এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সফল অভিযানের ফলে আফগান তালেবান বড় ধরনের চাপে রয়েছে। এই নৃশংস ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ