ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইয়াকুব আলী, আলীকদম: বান্দরবানের আলীকদমে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহের নির্দেশনায় এসআই ইয়ামিন আহমেদ মিশুসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন এএসআই রনেশ বড়ুয়া, মাহমুদুল হাসান, রাজীব দে, তাইফুল ইসলাম ও প্রনব দাশ।
গ্রেফতারকৃতরা হলেন: মনচুর আলম (৪০): তারাবুনিয়া পাড়ার মৃত মগবুল আহম্মদের ছেলে। তিনি সিআর নং-৭১/২৫ মামলার (ধারা ৩২৩/৪০৬/৪২০/৫০৬) আসামি। নুরুল ইসলাম: মন্নান মেম্বার পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি সিআর নং-৩১/২৫ মামলার (ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬) আসামি। নুরুল আবছার (৪৬): মন্নান মেম্বার পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর বুধবার বিকেলেই তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। আলীকদম থানার ওসি জানান, অপরাধ দমনে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ