মণিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

মণিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মণিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন যে, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার প্রতীক এবং দিবসটি যথাযথভাবে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন