ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি আসনগুলোতে বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ