গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার কিউবার গুয়ানতানামো উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সফর করবেন। সফরকালে তিনি সেখানে কর্মরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছে পেন্টাগন।

মঙ্গলবার প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ সফরের ঘোষণা দেওয়া হয়। কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তেল সরবরাহে অবরোধ আরও জোরদার করার মার্কিন অবস্থানের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, গুয়ানতানামো সফরের পাশাপাশি হেগসেথ ফ্লোরিডার টাম্পায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সদর দপ্তরও পরিদর্শন করবেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানসহ বিভিন্ন কার্যক্রম সেন্টকমের তত্ত্বাবধানে পরিচালিত হয়। গত মাসে শীর্ষ মার্কিন জেনারেল ফ্রান্সিস ডোনোভানও গুয়ানতানামো সফর করেছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আটক বন্দিদের নির্যাতনের অভিযোগে আলোচিত এই ঘাঁটিকে সাম্প্রতিক সময়ে অভিবাসী আটককেন্দ্র হিসেবেও ব্যবহারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

মন্তব্য করুন