কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইরান: কাতার

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইরান: কাতার
কুয়েতে বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের সাতটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত এবং প্রতিরোধ করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজ শনিবার (৬ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো কুয়েতের বিভিন্ন আবাসিক এলাকার আকাশে থাকা অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার পর সেগুলোর জ্বলন্ত ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আছড়ে পড়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য এই আকস্মিক ও ভয়াবহ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেহরানের এই সামরিক হামলাকে দুই উপসাগরীয় দেশের সার্বভৌমত্বের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দোহা স্পষ্ট জানিয়েছে, এই ধরনের আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্য সংকটকে আরও বেশি ঘনীভূত ও অনিরাপদ করে তুলবে।

মন্তব্য করুন