ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র হিজরি নববর্ষ (ইসলামী নতুন বছর) উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হিজরি নববর্ষের সূচনা উপলক্ষে আগামী সোমবার, ১৫ জুন এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্র মহররমুল হারামের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামী নববর্ষের সূচনা হয়। তবে আমিরাত সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এবার ১৫ জুন সোমবার দেশটিতে হিজরি নববর্ষের ছুটি কাটাবেন চাকরিজীবীরা।
সূত্র: ডেইলি জং।
|