বিদ্যুৎস্পৃষ্টে সুবর্ণচরে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে সুবর্ণচরে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে এবং স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। তাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে দেখে মা বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন