ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে ‘স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা’ চালানোর একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছেন। এই পরিকল্পনায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যার মূল উদ্দেশ্য হলো চলমান আলোচনার অচলাবস্থা ভেঙে তেহরানকে চাপে ফেলা।
এছাড়া আরেকটি বিকল্প প্রস্তাব হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের। প্রয়োজনে এই উদ্যোগ বাস্তবায়নে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সেন্টকম।
বর্তমানে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধকেই প্রধান কৌশল হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরান যদি তাদের অনড় অবস্থান পরিবর্তন না করে, তবে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে তিনি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ