কোটালীপাড়ায় ১০ম স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
পলাশ চন্দ্র বিশ্বাস (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, "স্কাউটিং জাতীয় জীবনে একটি অপরিহার্য মাধ্যম, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের স্কাউটিংয়ে মনোনিবেশ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাবেশ পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতা প্রদানকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এআইএল/সকালবেলা
|