কমনওয়েলথ গেমস ২০২৬: পদক তালিকায় অজিদের রাজত্ব, শীর্ষে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে জমজমাট আয়োজনে এগিয়ে চলছে ২৩তম কমনওয়েলথ গেমস।
সর্বশেষ মেডেল ইনডেক্স অনুযায়ী, এখন পর্যন্ত ৫৫টি সোনা, ৩০টি রুপা এবং ৪৩টি ব্রোঞ্জসহ মোট ১২৮টি পদক জিতে তালিকার শীর্ষস্থান শক্তভাবে দখল করে রেখেছে অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা।
অন্যদিকে প্রতিযোগিতায় ১৭টি সোনা, ৩৪টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ সহ সর্বমোট ৮০টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড।
আয়োজক দেশ স্কটল্যান্ড ১০টি সোনা, ৮টি রুপা ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৩৪টি পদক নিয়ে চার নম্বর অবস্থানে রয়েছে।
আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি নাইজেরিয়া ৯টি সোনা, ৬টি রুপা ও ৩টি ব্রোঞ্জসহ (মোট ১৮টি পদক) পঞ্চম স্থান নিশ্চিত করেছে। এছাড়া ৭টি সোনা জিতে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৫টি সোনা, ১২টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক নিয়ে তালিকার দশম স্থানে অবস্থান করছে।
|