সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল
সুনামগঞ্জ প্রতিনিধি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও সামগ্রিক অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। চলতি বছরে এটিসহ মোট তিনবার জেলার শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করলেন তিনি।
এই অর্জনকে নিজের একক কোনো কৃতিত্ব না বলে থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ও সততার ফসল হিসেবে উল্লেখ করে জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান ওসি তরিকুল ইসলাম। তাঁর এই ধারাবাহিক সাফল্যে দোয়ারাবাজার উপজেলাজুড়ে স্থানীয় সুধী সমাজের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।
এআইএল/সকালবেলা