ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখান থেকে ১২ পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর হোসেন হাং (৪০) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, একটি মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সৃজনশীল সমাজ গড়তে বরগুনা জেলা পুলিশের এমন সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ