লালমনিরহাটে ইনোভারের বিজনেস মিট অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
লালমনিরহাটে ইনোভারের বিজনেস মিট অনুষ্ঠিত

মানজুরুল ইসলাম (লালমনিরহাট প্রতিনিধি): উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’-এর সাফল্যের যাত্রা উপলক্ষে ‘বিজনেস মিট-২০২৬’ এবং মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এতে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ডিলার ও পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক। তিনি ইনোভারের অগ্রযাত্রা, ব্যবসায়িক অংশীদারদের অবদান এবং ব্র্যান্ডটির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী আকিজের প্রতিষ্ঠাতার অবদান স্মরণ করেন। তিনি ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে গ্রাহক ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিভিশনাল সেলস ম্যানেজার মো. বাবু মন্ডল, টেরিটরি সেলস ম্যানেজার মো. মাহমুদুল হাসানসহ লালমনিরহাট ও হাতীবান্ধার পরিবেশক ও রিটেইলারগণ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা