ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আয়লাপাতাকাটা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এ মাদক উদ্ধার করে। মাদকের বিরুদ্ধে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানার ৫ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় খলিল মাস্টারের ঘরের সামনের পাকা রাস্তা থেকে মো. ফিরোজ (৩০) ও মো. জলিল (৩৩) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ফিরোজের বাবার নাম মজিবর রহমান এবং মো. জলিলের বাবার নাম আ. মান্নান শিকদার। তারা উভয়েই ওই এলাকার লেমুয়া গ্রামের সিকদার বাড়ির বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৬ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ