সখিপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত
মনির হোসেন, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় সখিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক সরকার রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মু. কবির হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন বিএ, পৌর বিএনপি নেতা হাজী আব্দুল গণি ও মীর আবুল হাশেম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ এম এ একাব্বর, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক আলিমুল রাজি তালুকদার এবং সদস্য সচিব সামিউল ইসলাম চান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ ও সফল সংগঠক ছিলেন। দেশের ফুটবলসহ সার্বিক খেলাধুলার সার্বিক উন্নয়নে তিনি নীরবে অনন্য ভূমিকা রেখে গেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন ক্রীড়ানুরাগী হিসেবে তরুণ সমাজকে সুসংগঠিত করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা পর্ব শেষে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এআইএল/সকালবেলা
|