ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. নূরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এক দলীয় চিঠিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, আহাম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এসব গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরী ধর্ষণের ঘটনার পর আহাম্মদ আলী দেওয়ান বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠকের নামে প্রহসনের আশ্রয় নেন। এছাড়া, ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পুলিশ তাকেসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ