ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাব্বির হোসেন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজা গাজী নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটের দিকে কয়রা থানাধীন ফুলতলা বাজার ও গ্রাজুয়েট স্কুলের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাব্বির হোসেন কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বাশারের ছেলে। তিনি কয়রা কপোতক্ষ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির ও রাজা গাজী মোটরসাইকেলযোগে চাঁদআলী থেকে কয়রা যাচ্ছিলেন। পথে ফুলতলা বাজার ও গ্রাজুয়েট স্কুলের মাঝামাঝি খয়রত মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পাকা ব্লকের সাথে ধাক্কায় তারা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রাজা গাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীদের কারোরই মাথায় হেলমেট ছিল না। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ