মুকসুদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
মুকসুদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টানানো হয়। এরপর কার্যালয় প্রাঙ্গণ থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দীর্ঘ বিরতির পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানকে ঘিরে মুকসুদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা