নীলফামারীতে এমপি বিলকিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
নীলফামারীতে এমপি বিলকিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: সংরক্ষিত নারী আসন-৩০৭-এর সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামের উদ্যোগে সৈয়দপুর রাজনৈতিক জেলা, সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জে সংসদ সদস্য বিলকিস ইসলামের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও এম এ পারভেজ লিটন, সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন এবং কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এআইএল/সকালবেলা