গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

গোলাপ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা পুলিশের সহায়তায় জেলাজুড়ে মোট ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান মোড়, সরকারি বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন দেখা গেছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, "আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে জেলায় নানা কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও বিঘ্নহীন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।"

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা গেছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই বিজিবি মোতায়েন ও বিশেষ নিরাপত্তা জোরদার কার্যক্রম বহাল থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন