প্রতিমন্ত্রীর সাথে ছবি প্রোফাইল ফটো না করার নির্দেশনা নেতাকর্মীদের
বিশেষ প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো (Profile Picture) হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক সাংগঠনিক বার্তায় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জানানো হয়।
সংগঠনিক সেই বার্তায় স্পষ্ট উল্লেখ করা হয় যে— ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ বিভিন্ন ধরনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত প্রোফাইল পিকচারে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
বার্তায় আরও স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে বলা হয়, এই সিদ্ধান্ত বা অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নেওয়া হয়নি। বরং দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ভারসাম্য অক্ষুণ্ন রাখার স্বার্থেই সরকারের তরফ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।
একই সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর দপ্তর থেকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও সম্মিলিতভাবে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চর্চা নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট সকলের পূর্ণ আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা কঠোরভাবে কামনা করা হয়েছে।