জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: চার দিনের আনুষ্ঠানিক সরকারি সফরে জাপানে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত ও সর্বাধুনিক ‘নিটসু লজিস্টিকস হাব’ (Nittsu Logistics Hub) পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের নিয়ে কেন্দ্রটিতে পৌঁছান এবং সেখানে লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, এবং স্বয়ংক্রিয় পণ্য সরবরাহ প্রক্রিয়ার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বাসসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন। একই সঙ্গে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।
জাপানি সরবরাহ ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রযুক্তির আধুনিক অভিজ্ঞতা বাংলাদেশে চলমান বন্দর ও লজিস্টিকস প্রকল্পগুলোতে বাস্তবায়নে এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
সকালবেলা / নুসরাত