হাফেজদের উপহার দেওয়া 'নেক্সাস' বই ফেরত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এ পদক্ষেপ গ্রহণ করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি আনুষ্ঠানিকভাবে ফেরত নেন প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে। তবে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ সরকারের অন্যান্য সকল প্রতিশ্রুতি ও সহায়তা কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।
বইটি ফেরত নেওয়ার সময় অনুষ্ঠানে বিজয়ী হাফেজবৃন্দ ও তাঁদের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা