কিশোরগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে পৌঁছেছেন তারেক রহমান।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনুষ্ঠানিকভাবে পৌঁছান।

সফরের মূল কর্মসূচি হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় প্রবাহিত ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। তাঁর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে পাকুন্দিয়া অঞ্চলসহ পুরো জেলাজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মন্তব্য করুন