চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (ছবি: সংগৃহীত/প্রতীকী)

চট্টগ্রামের বন্যাদুর্গত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এবং পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে চট্টগ্রামের তিনটি প্রধান ক্ষতিগ্রস্ত উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট (রবিবার) তাঁর এই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত এলাকা পরিদর্শনে চট্টগ্রামে যাচ্ছেন, যা এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।”

সফরকালে প্রধানমন্ত্রী হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে সরাসরি জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এর পাশাপাশি সাম্প্রতিক প্রলয়ঙ্করি বন্যায় গৃহহারা হয়ে পড়া পরিবারগুলোর জন্য সরকারি সহায়তায় নতুন করে নির্মিত বাড়িগুলোও আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘরবাড়ি পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায় এনেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বাঁশখালীতে অবতরণের জন্য প্রস্তুতকৃত হেলিপ্যাডে পৌঁছাবেন। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন এবং ত্রাণ বিতরণ করবেন। একই সঙ্গে ওই এলাকায় সরকারি উদ্যোগে পুনর্নির্মিত ১০০টি নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে আজ (সোমবার) গুলশানস্থ কার্যালয়ে আমাকে ও সদস্য সচিবকে ডাকা হয়েছে। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা জানাতে এবং সফর সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছি।”

প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ ও বিস্তারিত দাপ্তরিক সময়সূচি পাওয়ার পর সে অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন