২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯২৮
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলমান প্রাদুর্ভাবে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিতভাবে ৬৪ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে এবং বাকি ৮৭৬ জন প্রাথমিক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট ৯২৮ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।
বিগত কয়েক মাসে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। তাদের মধ্যে অন্তত ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে।
হামের প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় টিকাদান সম্পর্কিত আপডেট তথ্যের জন্য সরাসরি
|