ম্যাকেতে জিতলে অস্ট্রেলিয়ার মাটিতে যে ৩ রেকর্ড গড়বে বাংলাদেশ
অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর এবার পুরো সিরিজ নিজেদের করে নেওয়ার মহা সুযোগ বাংলাদেশের সামনে। শনিবার ম্যাকে-র গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে জয় পেলে শুধুই সিরিজ জয়ই হবে না, টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনটি বিরল মাইলফলক নিজের নামে করে নেবে টাইগাররা।
১. ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ১৩৯ বছরের ঐতিহ্য ভেঙে হোয়াইটওয়াশ:
ম্যাকে টেস্টে বাংলাদেশ জয়লাভ করলে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বা ধবলধোলাই হওয়ার তিক্ত স্বাদ পাবে অস্ট্রেলিয়া। অজিদের টেস্ট ইতিহাসে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৮৮৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ প্রায় ১৩৯ বছর পর নিজেদের চেনা কন্ডিশনে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার চরম আশঙ্কায় রয়েছে তারা।
২. অজিদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় ও ধবলধোলাই:
ডারউইনের জয়টি ছিল অজিদের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। এর আগে কেবল ২০১৭ সালে ঢাকায় অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাকেতে জয় এলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার কোনো টেস্ট সিরিজ জয়ের অনন্য ইতিহাস গড়বে বাংলাদেশ। একই সঙ্গে ২০১৬ সালে শ্রীলঙ্কার পর বিগত ১০ বছরে যেকোনো প্রতিপক্ষের কাছে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে অজিরা।
৩. পয়েন্ট টেবিলে অজিদের টপকে ৩ নম্বরে উত্তরণ:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও আসবে বড় ধরণের পরিবর্তন। বর্তমানে ডারউইন টেস্ট জিতে বাংলাদেশ ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ৭৭.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে টাইগাররা জয়ী হলে বাংলাদেশের প্রাপ্ত পয়েন্টের হার বৃদ্ধি পেয়ে হবে প্রায় ৭৪.০৭ শতাংশ, যা তাঁদের তুলে আনবে তালিকার তিন নম্বরে। বিপরীতে অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়িয়ে যাবে ৭০ শতাংশে, ফলে অজিরা নেমে যাবে চার নম্বর অবস্থানে।
অবশ্য কাজটিকে সহজ ভাবছেন না সফরকারী কোচ ফিল সিমন্স। তাঁর মতে, ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়া তীব্র লড়াই চালাবে। আইসিসি টেস্ট সম্পর্কিত রেটিং, সূচি ও পয়েন্ট টেবিলের সর্বশেষ হালনাগাদ জানতে সরাসরি
|