গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহ নিশ্চিতে সরকারের নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক: দেশে গ্যাস সরবরাহের সেবা সহজীকরণ এবং গ্রাহকবান্ধব করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।
ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় সেবার মান বাড়াতে জারি করা এই পরিপত্রের প্রধান নির্দেশনাগুলো হলো:
সরঞ্জাম পুনর্বিন্যাস: অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত থাকলে গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের জন্য এখন থেকে গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না। তবে তালিকাভুক্ত ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পাদন নিশ্চিত করতে হবে।
লোড স্থানান্তর: একই আঙ্গিনায় অবস্থিত একই মালিকানাধীন এক শিল্প ইউনিটের অব্যবহৃত লোড অন্য ইউনিটে স্থানান্তর করা যাবে। তবে এক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিতে হবে।
শ্রেণি পরিবর্তন: একই মালিকানাধীন শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণির লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনোভাবেই শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে নেওয়া যাবে না।
মিটার যাচাই: মিটার স্থাপনের পর ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে এর গুণগত মান যাচাই করতে হবে।
জান্নাত/সকালবেলা
|